লেটেস্ট নিউজ

পৃথিবীর সব বরফ গলে গেলে কি হবে? মানচিত্র থেকে কি মুছে যাবে কলকাতা ও চেন্নাইয়ের মতো শহর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করায় বড়সড় বিপদের মুখে দাঁড়িয়ে পৃথিবী। পরিবেশ বিজ্ঞানীদের মতে, পৃথিবীর সমস্ত হিমবাহ ও বরফের স্তর পুরোপুরি গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৭০ মিটার বা ২৩০ ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদিও এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েকশো বছর সময় লাগবে, তবে এর ফলে বিশ্বের উপকূলরেখা আমূল বদলে যাবে এবং অনেক ঘনবসতিপূর্ণ শহর সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রাকৃতিক বিপর্যয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তামিলনাড়ুর মতো উপকূলীয় রাজ্যগুলো প্রবল ঝুঁকির মুখে পড়বে। গঙ্গা ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত কলকাতা ছাড়াও কোচি, বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ের মতো শহরগুলো মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। শুধু ভারত নয়, নিউইয়র্ক ও আমস্টারডামের মতো আন্তর্জাতিক শহরগুলোও এই প্লাবনের হাত থেকে রেহাই পাবে না, যার ফলে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বাস্তুহারা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *