লেটেস্ট নিউজ

পেট্রোল পাম্পে হাহাকার আর লাঠালাঠি, মধ্যপ্রদেশে কি সত্যিই ফুরিয়ে যাচ্ছে তেল? – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের তীব্র সংকট নিয়ে ছড়ানো গুজবে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। শাহজাপুর, ইন্দোর এবং দেওয়াসের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। কিছু পাম্পে অগ্রিম টাকা না মেটানোয় সরবরাহ সাময়িক বন্ধ হতেই রটে যায় জ্বালানি ফুরিয়ে যাওয়ার খবর। এরপরই বালতি ও ক্যান নিয়ে পাম্পে ভিড় জমান স্থানীয়রা, যা গড়ায় হাতাহাতি ও মারপিটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সশরীরে ময়দানে নামতে হয়েছে জেলা কালেক্টর ও পুলিশ সুপারদের। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে রাজ্যে পর্যাপ্ত মজুত রয়েছে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *