পেট্রোলে ইথানলের পর এবার ডিজেলে আইসোবিউটানল! বড় ঘোষণা গড়করির – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে গ্রিন এনার্জির পথে হাঁটতে ডিজেলেও বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। পেট্রোলের পর এবার ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মেশানোর পরিকল্পনা করছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, ডিজেলে সরাসরি ইথানল মেশানো যায় না, তাই বিকল্প হিসেবে আইসোবিউটানল ব্যবহারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী প্রজন্মের এই বায়ো-ফুয়েলে দূষণ কম হয় এবং ইঞ্জিনের কর্মক্ষমতাও বাড়ে। মন্ত্রী জানান, এই নতুন জ্বালানিতে সফলভাবে জেনারেটর চালানো সম্ভব হয়েছে। এই জ্বালানি নীতি বাস্তবায়িত হলে অপরিশোধিত তেল আমদানিতে ভারতের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
