পেনশনে বড় বদল: ১ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘ই-পেনশন’ – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দফতরে ‘ই-পেনশন মডিউল’ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থ দফতরের আশা, এই নতুন ব্যবস্থার মাধ্যমে ফাইল পাঠন ও তথ্য যাচাইয়ের কাজ দ্রুত শেষ হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীরা নির্দিষ্ট সময়ে পেনশন পাবেন।
নিরাপত্তার স্বার্থে ই-পেনশন পোর্টালে যুক্ত করা হয়েছে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ (OTP ব্যবস্থা)। ফলে ইউজ়ার আইডি ও পাসওয়ার্ডের পাশাপাশি মোবাইল নম্বর বা ই-মেলে আসা ওটিপি ছাড়া পোর্টাল ব্যবহার করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয়গুলোর পেনশন ফাইল এবং আইনি জটিলতা থাকা বিষয়গুলোকে আপাতত এই বাধ্যতামূলক অনলাইন ব্যবস্থার বাইরে রাখা হয়েছে।
