লেটেস্ট নিউজ

প্যারিসের সেই বিখ্যাত ব্রিজে জ্যাকলিনের নামে বিশেষ উপহার পাঠালেন সুকেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

জেলবন্দি জীবনের একাকীত্ব আর যন্ত্রণার মাঝেই নিজের জন্মদিনে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে আবেগঘন চিঠি পাঠালেন মহাঠগ সুকেশ चंद्रशेखर। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এই চিঠিতে তিনি যেমন নিজের ভালোবাসার কথা জানিয়েছেন, তেমনই জ্যাকলিনের কাছে আবদার করেছেন এক বিশেষ ইচ্ছার।

চিঠিতে সুকেশ স্বীকার করেছেন যে তার আইনি জটিলতার কারণে জ্যাকলিনকে অনেক সামাজিক ও মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। এর জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, শত বাধা সত্ত্বেও অভিনেত্রীর প্রতি তার টান বিন্দুমাত্র কমেনি। এবারের জন্মদিনে কোনো দামি উপহার নয়, বরং ভালোবাসার এক অভিনব নিদর্শন তৈরি করেছেন সুকেশ। প্যারিসের বিখ্যাত ‘ডেবিলি ফুটব্রিজে’ তিনি একটি ‘লাভ লক’ বা প্রেমের তালা লাগিয়েছেন যেখানে খোদাই করা আছে দুজনেই নাম। সেই তালার চাবিটি তিনি সিন নদীতে ফেলে দিয়েছেন যা তাদের চিরস্থায়ী সম্পর্কের প্রতীক।

সুকেশ তার চিঠিতে আরও লিখেছেন যে জ্যাকলিনের কণ্ঠস্বর আর হাসিই বর্তমানে তার বেঁচে থাকার একমাত্র রসদ। পরিস্থিতির উন্নতি হলে তিনি আবারও অভিনেত্রীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এই চিঠি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় ফের শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও এই বিষয়ে জ্যাকলিনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *