প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নাম বাদ পড়লে আবেদনের সুযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রায় ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি শেষে এই তালিকা সার্ভারে আপলোড করা হয়েছে। ভোটাররা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে তালিকায় নিজেদের নাম যাচাই করতে পারবেন। তবে কত সংখ্যক নাম বাদ পড়েছে, সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
যাঁদের নাম এই তালিকায় নেই, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা দায়িত্ব পালন করবেন। নাম বাদ পড়া ব্যক্তিরা অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে এবং অনলাইনে কমিশনের নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আপিল করা যাবে।
Supreme \titleonly কোর্টের নির্দেশ অনুযায়ী, তালিকা থেকে নাম বাদ পড়লে ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। আজ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা আগামী ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতে ট্রাইব্যুনাল স্থাপনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত এবং হাইকোর্টের সবুজ সংকেত মিললেই এক-দুই দিনের মধ্যে বিচারিক কাজ শুরু হবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনালগুলি বহাল থাকবে বলে জানানো হয়েছে।

.jpeg.webp?ssl=1)