প্রজাতন্ত্র দিবসে কাঁপবে আকাশ: হাজির ‘অপারেশন সিঁদুর’-এর যুদ্ধবিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্টে এবার মূল আকর্ষণ ‘সিঁদুর’ ফর্মেশন। পাকিস্তান সীমান্তে জঙ্গি ঘাঁটি ধ্বংসকারী রাফাল, সু-৩০ এবং মিগ-২৯ যুদ্ধবিমানগুলো আকাশপথে ভারতের সামরিক শক্তি প্রদর্শন করবে। গত মে মাসে অপারেশন সিঁদুরে অংশ নিয়ে ২৩ মিনিটে ১০০-র বেশি সন্ত্রাসবাদীকে খতম করেছিল এই দুর্ধর্ষ বিমানগুলো।
রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে এবার দিল্লি পুলিশ ব্যবহার করছে এআই-সক্ষম স্মার্ট গ্লাস এবং উন্নত ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। প্যারেড চত্বরে সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করতে ভিডিও অ্যানালিটিক্স ও অত্যাধুনিক প্রযুক্তি মোতায়েন করা হয়েছে। প্রযুক্তির এই মেলবন্ধনে এবারের ২৬ জানুয়ারি হতে চলেছে নজিরবিহীন ও নিশ্ছিদ্র।

