প্রজাতন্ত্র দিবসে চমক: ভারতের হাতে এবার বিধ্বংসী হাইপারসনিক মিসাইল – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্তব্য পথে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারত প্রদর্শন করতে যাচ্ছে অত্যাধুনিক লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল (LR-AShM)। ১,৫০০ কিমি পাল্লার এই হাইপারসনিক গ্লাইড মিসাইলটি স্থির ও চলমান উভয় লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এর উন্নত প্রযুক্তি শত্রু রাডারকে ফাঁকি দিয়ে অনায়াসেই লক্ষ্যে পৌঁছাতে পারে।
ডিআরডিও-র তৈরি এই শক্তিশালী অস্ত্রটি দুই পর্যায়ের সলিড প্রপালশন সিস্টেম দ্বারা চালিত। এই সফল উদ্ভাবন ভারতকে হাইপারসনিক প্রযুক্তিসম্পন্ন বিশ্বের প্রথম সারির দেশগুলোর অভিজাত তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্যারেডে এই দেশীয় রণকৌশলের উন্মোচন ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা স্বনির্ভরতার এক অনন্য নজির।

