প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি কবে? জেনে নিন বিটিং রিট্রিটের মাহাত্ম্য – এবেলা
এবেলা ডেস্কঃ
অনেকেই মনে করেন ২৬ জানুয়ারির প্যারেডেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ। বাস্তবে এই জাতীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২৯ জানুয়ারি ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানের মাধ্যমে। দিল্লির বিজয় চকে আয়োজিত এই ঐতিহ্যবাহী পর্বে অংশ নেয় সেনা, নৌ ও বায়ুসেনার ব্যান্ড দল। সূর্যাস্তের সময় সামরিক সুর ও আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপনের ইতি টানা হয়।
প্রজাতন্ত্র দিবসের এই উদযাপন মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়। মূল কুচকাওয়াজের পর ২৮ জানুয়ারি চলে বিটিং রিট্রিটের মহড়া এবং পরদিন চূড়ান্ত অনুষ্ঠান। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রীতি বর্তমানে ভারতের শক্তি ও শৃঙ্খলার প্রতীক। রাষ্ট্রপতি ভবনের পটভূমিতে দেশাত্মবোধক সুরের এই মূর্ছনা প্যারেডের মতোই দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়।

