লেটেস্ট নিউজ

প্রতিবেশী দুই রাজ্য থেকে ২০০ বিচারক আনছে হাইকোর্ট! ভোটার তালিকা সংশোধনে নজিরবিহীন পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজে বড়সড় পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। Supreme \titleonly কোর্টের সবুজ সংকেত মেলার পরেই ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন বিচারক চেয়ে পাঠাল আদালত। মূলত তথ্যগত অসঙ্গতি দূর করতে এবং কাজের গতি বাড়াতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Supreme \titleonly কোর্ট আগেই জানিয়েছিল যে, ভোটার তালিকা সংশোধনের কাজে প্রয়োজনে প্রতিবেশী রাজ্য থেকে বিচারক আনা যেতে পারে। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবারই দুই রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা হাই কোর্ট। এর পাশাপাশি প্রয়োজন পড়লে অবসরপ্রাপ্ত বিচারকদেরও এই কাজে নিয়োগের রাস্তা খোলা রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত ৫৩২ জন বিচারককে এই কাজে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ২৭৩ জন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তবে রাজ্যের বিপুল পরিমাণ কাজ বাকি থাকায় আরও আধিকারিকের প্রয়োজন হয়ে পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই ভিন রাজ্য থেকে বিচারক আনার প্রক্রিয়া শুরু হল।

বৃহস্পতিবার এই বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে সহ অন্যান্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আসা বিচারবিভাগীয় অফিসারদের আবাসন ও খাবারের সুবন্দোবস্ত করবে রাজ্য সরকার।

Supreme \titleonly কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তার আগে পর্যন্ত যতটা কাজ সম্পন্ন হবে, তার ভিত্তিতেই তালিকা দেওয়া হবে। এরপর ধাপে ধাপে বাকি তালিকা প্রকাশ করা যাবে। বিচারবিভাগীয় আধিকারিকরা প্রতিদিন কতটা কাজ করছেন, সেই রিপোর্ট নিয়মিত হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *