প্রথম সন্তানের বয়সের দেড় বছর না হতেই আবার সংসারে আসছে নতুন অতিথি, সুখবর জানালেন সিদ্ধার্থ ও কিয়ারা! – এবেলা

প্রথম সন্তানের বয়সের দেড় বছর না হতেই আবার সংসারে আসছে নতুন অতিথি, সুখবর জানালেন সিদ্ধার্থ ও কিয়ারা! – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় তারকাদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি ফের বাবা-মা হতে চলেছেন। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের কোল আলো করে আসে প্রথম কন্যাসন্তান সারায়া। এবার দেড় বছর পূর্ণ হওয়ার আগেই দিদি হিসেবে পদোন্নতি হতে চলেছে সারায়ার। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিষ্টি পারিবারিক ছবির মাধ্যমে এই আনন্দের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকা যুগল। শেয়ার করা ছবিতে সিদ্ধার্থ, কিয়ারা ও তাঁদের ছোট্ট মেয়ের হাতের মাঝে ধরা ছিল এক জোড়া খুদে মোজা।

ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে দম্পতি লেখেন, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটি পেলাম, আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে।” প্রথম সন্তান আসার কথা জানানোর সময়ও প্রায় একইভাবে অভিনব ভঙ্গিতে খুদে মোজার ছবি পোস্ট করেছিলেন তাঁরা। এবার সেই ফ্রেমে যুক্ত হয়েছে তাঁদের কন্যাসন্তানের স্পর্শও। বিয়ের তিন বছরের মাথায় দ্বিতীয়বার মা-বাবা হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই বলিপাড়াসহ অনুরাগী মহলে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার পাশাপাশি পরিচালক करण জোহরও তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *