লেটেস্ট নিউজ

প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! সুপ্রিম কোর্টে নজিরবিহীন চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত একটি মামলার রায় পছন্দ না হওয়ায় খোদ Supreme \titleonly কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের ভাইকেই ফোন করে বসলেন এক ব্যক্তি। এজলাসে এই বিস্ফোরক তথ্য ফাঁস করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। ২৩ বছরের বিচারবিভাগীয় ক্যারিয়ারে এমন স্পর্ধা আগে দেখেননি জানিয়ে তিনি সাফ বলেন, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এমন দুঃসাহস দেখালে সরাসরি আদালত অবমাননার মামলা করা হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, পুনিয়া জাঠ সম্প্রদায়ের দুই আবেদনকারী প্রথমে সাধারণ কোটায় ভর্তির চেষ্টা করে ব্যর্থ হন। এরপর রাতারাতি বৌদ্ধ সংখ্যালঘু সার্টিফিকেট জোগাড় করে পুনরায় ভর্তির আবেদন করলে বিষয়টি আদালতের নজরে আসে। এই ঘটনাকে ‘নতুন ধরনের প্রতারণা’ ও সরকারি ব্যবস্থার চরম অপব্যবহার হিসেবে অভিহিত করেছে শীর্ষ আদালত। সাধারণ শ্রেণিভুক্ত হওয়া সত্ত্বেও কীভাবে এসডিও তাদের সংখ্যালঘু শংসাপত্র দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিচারপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *