প্রধান বিচারপতির ‘মাছি’ মন্তব্যে রাতারাতি ভাইরাল ‘মাছি জনতা পার্টি’! এক ধাক্কায় পেরল ৩ লক্ষ ফলোয়ার – এবেলা

প্রধান বিচারপতির ‘মাছি’ মন্তব্যে রাতারাতি ভাইরাল ‘মাছি জনতা পার্টি’! এক ধাক্কায় পেরল ৩ লক্ষ ফলোয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধান বিচারপতির একটি তাৎপর্যপূর্ণ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শোরগোল শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেছিলেন, একটি মাছি মারতে হাতুড়ি চালাতে হয় না। এই মন্তব্যকে ব্যঙ্গ ও প্রতিবাদের হাতিয়ার করে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক সংগঠন ‘মাছি জনতা পার্টি’ (এমজেপি)। আরিয়ান নামে এক পড়ুয়ার প্রতিষ্ঠা করা এই দল আত্মপ্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভূতপূর্ব সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে তাদের অনুগামীর সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

এমজেপি সূত্রে জানানো হয়েছে, তারা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বিরোধী বা অনুগামী নয়, বরং নাগরিকদের মর্যাদা ও অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষকে বারবার এভাবে কটূক্তির শিকার হতে হওয়ায় ক্ষোভপ্রকাশ করেছে সংগঠনটি। ‘তরুণদের দ্বারা, তরুণদের জন্য এবং তরুণদের’—এই স্লোগানকে সামনে রেখে তারা এগিয়ে চলেছে। বর্তমানে সংগঠনের পক্ষ থেকে একজন আনুষ্ঠানিক মুখপাত্রের সন্ধান করা হচ্ছে। ককরোচ জনতা পার্টির মতো বড় কোনো আন্দোলনে তারা নামবে কি না, তা এখনও স্পষ্ট না করলেও, সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে তাদের সরব উপস্থিতি নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *