লেটেস্ট নিউজ

প্রযুক্তিগত ত্রুটিতে পিছিয়ে গেল নাসার চন্দ্রাভিযান ‘আর্টেমিস ২’ – এবেলা

এবেলা ডেস্কঃ

রকেটের হিলিয়াম সরবরাহ ব্যবস্থায় আকস্মিক ত্রুটির কারণে বহুল প্রতীক্ষিত ‘আর্টেমিস ২’ অভিযান স্থগিত করল নাসা। মার্চের নির্ধারিত সূচি পরিবর্তন করে মিশনটি এখন এপ্রিলের প্রথম সপ্তাহে (১-৬ এপ্রিল) নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মূলত রকেটের ‘ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজে’ হিলিয়াম প্রবাহে বিঘ্ন ঘটায় নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যান্ত্রিক পরীক্ষা ও মেরামতির জন্য স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযানকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের হ্যাঙ্গারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হিলিয়াম গ্যাস জ্বালানি ট্যাঙ্কে প্রয়োজনীয় চাপ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ত্রুটি দূর না করে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

৫৪ বছর পর চাঁদের কক্ষপথে মানুষ পাঠানোর এই ঐতিহাসিক মিশনে রিড ওয়াইজম্যান ও ক্রিস্টিনা ককসহ চার মহাকাশচারী অংশ নেবেন। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর এটিই নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানববাহী চন্দ্রাভিযান। আপাতত মহাকাশচারীদের কোয়ারান্টিন মুক্ত করে হিউস্টনে পাঠানো হয়েছে এবং পরবর্তী লঞ্চ উইন্ডোর জন্য প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *