প্রলয়ঙ্করী বন্যায় কাঁপছে আসাম! মৃতের সংখ্যা একশো ছুঁতেই চরম আতঙ্ক, এখনও জলের তলায় হাজার হাজার হেক্টর জমি! – এবেলা

প্রলয়ঙ্করী বন্যায় কাঁপছে আসাম! মৃতের সংখ্যা একশো ছুঁতেই চরম আতঙ্ক, এখনও জলের তলায় হাজার হাজার হেক্টর জমি! – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামের বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দুর্যোগের বলি হয়েছেন আরও দু’জন, যার ফলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশোতে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, গোলাঘাট এবং কার্বি আংলং জেলায় বন্যার জলে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে চরইদেও, দারাং, গোলাঘাট, জোড়হাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর জেলার ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাঘাট জেলা, যেখানে প্রায় সত্তর হাজার মানুষ চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। এছাড়া শিবসাগর ও জোরহাটেও পরিস্থিতির অবনতি হয়েছে।

গত শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমায় জল নামতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে ছয়টি জেলায় ১২৫টি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় ৪৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দুর্গতদের মধ্যে চাল, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও ৪৫৬টি গ্রাম জলমগ্ন রয়েছে এবং প্রায় ১২ হাজার হেক্টর কৃষিজমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ধানসিঁড়ি ও কুশিয়ারা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক ও সেতু, এবং ৪৩ হাজারের বেশি গবাদি পশু ও হাঁস-মুরগির মৃত্যু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *