প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগে লুণ্ঠন: নেপালে ভেসে আসা ব্যাঙ্কের লকার লুট করে গ্রেপ্তার ২৯, উদ্ধার ৯২ লক্ষ টাকা – এবেলা

প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগে লুণ্ঠন: নেপালে ভেসে আসা ব্যাঙ্কের লকার লুট করে গ্রেপ্তার ২৯, উদ্ধার ৯২ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতায় নেপালে ৬৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু এই মর্মান্তিক বিপর্যয়ের মাঝেই সামনে এসেছে চরম অমানবিকতা ও লুণ্ঠনের চিত্র। সম্প্রতি ভোটেকোশী নদী থেকে ভেসে আসা এক ভারী ব্যাঙ্ক লকার লুট করার অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্যার প্রবল স্রোতে একটি ব্যাঙ্কের লকার ভেসে এসে ধাদিও জেলার ত্রিশূল নদী সংলগ্ন গলসি গ্রামে আটকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা সেই লকারটি ভেঙে টাকা লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ও সশস্ত্র বাহিনী দ্রুত ওই গ্রামে যৌথ অভিযান চালিয়ে ৯২,৬৮,৫০৫ নেপালি টাকা উদ্ধার করে। আটক করা হয় অভিযুক্ত ২৯ জনকে, যাদের অধিকাংশই গলচি-৪ এলাকার বাসিন্দা। এই অর্থ কোন ব্যাঙ্কের এবং ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে শুধু ব্যাঙ্ক লকার লুটই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্য একটি ভিডিও নেপালের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ৪১ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, নারায়ণী নদীর পাড়ে ভেসে আসা এক মহিলার মৃতদেহ বাঁশ দিয়ে পাড়ের কাছে টেনে এনে মাথার চুল ধরে কানের সোনার দুল খুলে নেওয়া হচ্ছে। এই নির্মম ঘটনার প্রেক্ষিতে তদন্তে নেমে নেপাল পুলিশ অভিযুক্ত দুই যুবক—মদন গুরুং এবং উমেশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *