লেটেস্ট নিউজ

প্রিয় খাবারেও ঝরবে মেদ: ওজন কমানোর জাদুকরী টিপস – এবেলা

এবেলা ডেস্কঃ

ডায়েটের চক্করে পছন্দের খাবার বিসর্জন দেওয়ার দিন শেষ। না খেয়ে কিংবা ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম না ঝরিয়েও এখন ওজন কমানো সম্ভব। জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই আপনি পাবেন কাঙ্ক্ষিত ফিগার।

কফির ম্যাজিক

মেদ ঝরাতে ব্ল্যাক কফি অতুলনীয়। দুধ-চিনি ছাড়া এক কাপ কফিতে এক চিমটি দারচিনি গুঁড়ো অথবা অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় শরীরের মেটাবলিজম বা পরিপাকের হার বহুগুণ বাড়িয়ে দেয়, যা দ্রুত চর্বি গলাতে সাহায্য করে।

ডার্ক চকোলেটের গুণ

মিষ্টির প্রতি টান থাকলেও ওজন কমাতে ডার্ক চকোলেট আপনার প্রিয় সঙ্গী হতে পারে। এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। ফলে ক্যালরি নিয়ন্ত্রণে থাকে এবং ওজন কমে দ্রুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *