প্রিয় ফ্রেঞ্চফ্রাই কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? জেনে নিন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
মুচমুচে ফ্রেঞ্চফ্রাই অনেকেরই পছন্দের খাবার হলেও এর অতিরিক্ত ক্যালোরি, ফ্যাট ও সোডিয়াম স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। উচ্চ তাপমাত্রায় ভাজার সময় উৎপন্ন অ্যাক্রাইলামাইড ক্যান্সারসহ দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে। এছাড়া নিয়মিত সেবনে হৃদরোগ ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তবে পুরোপুরি বর্জন না করে কিছু সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি কমানো সম্ভব। ডিপ ফ্রাইয়ের পরিবর্তে এয়ার ফ্রাইয়ারে বেক করলে ফ্যাট ও ক্যালোরির মাত্রা উল্লেখযোগ্য হারে কমে যায়। বাড়িতে ভালো মানের তেল ব্যবহার করে অল্প লবণ দিয়ে তৈরি করলে এটি তুলনামূলক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হয়।
সুস্থ থাকতে পরিমিতি বজায় রাখা জরুরি। একবারের পরিবেশনায় ছয়টির বেশি ফ্রেঞ্চফ্রাই না খাওয়াই শ্রেয়। এটি দৈনন্দিন খাদ্যতালিকায় না রেখে মাঝে মাঝে বাড়িতে তৈরি বিকল্প বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

