লেটেস্ট নিউজ

প্রেমিকার জন্য মিলল না বসার জায়গা তাই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে গেলেন টলিউড নায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : নিজের নতুন ছবির প্রদর্শনীতে সপরিবারে বিশেষ বান্ধবীকে নিয়ে হাজির হয়েছিলেন টলিপাড়ার এক জনপ্রিয় নায়ক। বড় পর্দায় প্রিয়জনকে কাজ দেখানোর প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাঁদের। প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা না থাকায় তৈরি হয় চরম অস্বস্তিকর পরিস্থিতি। বসার আসন না পেয়ে শেষমেশ ছবি না দেখেই প্রেক্ষাগৃহ ছাড়েন নায়ক ও তাঁর বান্ধবী।

এই অনভিপ্রেত ঘটনায় বিপাকে পড়েন ছবির নায়িকাও। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনিও নায়ক ও তাঁর সঙ্গীর সঙ্গে নিচে নেমে আসেন। বেশ কিছুক্ষণ আলোচনার পর কোনো সমাধান না হওয়ায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নায়কের বিশেষ বান্ধবী। প্রচারের আলোয় থাকা জুটিকে নিয়ে এমন বিড়ম্বনার খবরে টলিপাড়ার অন্দরে এখন জোর গুঞ্জন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *