লেটেস্ট নিউজ

প্রেমিকার বিচ্ছেদের বার্তায় ছিন্ন হলো কিশোরের প্রাণ!স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রেমিকার সঙ্গে ক্যাফেতে দেখা করতে গিয়েছিল ১৭ বছরের জিৎ দাস। সেখানেই সম্পর্কের ইতি টানার কথা জানায় প্রেমিকা। সেই ধাক্কা সইতে না পেরে বাড়িতে ফিরে সামাজিক মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেয় ওই কিশোর। এরপর মা কাজে থাকার সুযোগে ফাঁকা বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে চরম পথ বেছে নেয় সে।

বন্ধুরা জিতের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেখে বাড়িতে ছুটে এসে জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ হাবড়া হাই স্কুলের ওই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *