প্রেমিকের স্ত্রীকে HIV ইঞ্জেকশন! প্রাক্তনের ভয়ংকর প্রতিশোধ – এবেলা
এবেলা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে প্রাক্তন প্রেমিকের চিকিৎসক স্ত্রীকে এইচআইভি আক্রান্ত রক্ত ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে এক তরুণীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত বসুন্ধরা এক নার্সের সহায়তায় ওই রক্ত জোগাড় করেছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ওই চিকিৎসকের সাথে পথ দুর্ঘটনা ঘটানো হয়। এরপর সহযোগিতার নাটক করে সুকৌশলে শরীরে এইচআইভি-র ইঞ্জেকশন পুশ করেন অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

