প্রেসক্রিপশন ছাড়া মিলবে না কাফ সিরাপ ও টনিক! কড়া নির্দেশিকা জারি কেন্দ্রের – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
কাফ সিরাপ ও টনিককে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। ড্রাগ রুল ১৯৪৫ আইনের সংশোধন করে ১২ শতাংশের বেশি অ্যালকোহল যুক্ত এবং ৩০ মিলিলিটারের বড় সিরাপগুলিকে ‘শিডিউল H1’ তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে এই জাতীয় ওষুধ আর কেনা যাবে না। একইসঙ্গে ‘শিডিউল K’ এর আওতায় থাকা বিশেষ ছাড়ও বাতিল করা হয়েছে, যাতে উৎপাদন থেকে খুচরো বিক্রি পর্যন্ত কড়া নজরদারি চালানো যায়।
নতুন এই নিয়ম গ্যাজেটে প্রকাশিত হওয়ার ছয় মাস পর অর্থাৎ আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ততদিনের মধ্যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ও বিক্রেতাদের আবশ্যিকভাবে তাদের বিক্রয় পদ্ধতি বদলাতে হবে।
