প্রেসিডেন্ট অপহরণ ও মৃত্যুর হুমকি: ডেলসির বিস্ফোরক দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার অপহরণ করার পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একটি গোপন ভিডিওতে তিনি দাবি করেন, মাদুরোকে বন্দি করার পর তাঁকে এবং অন্য মন্ত্রীদের সিদ্ধান্ত নিতে মাত্র ১৫ মিনিট সময় দিয়েছিল মার্কিন সেনা। অন্যথায় তাঁদেরও মেরে ফেলার সরাসরি হুমকি দেওয়া হয়েছিল।
রদ্রিগেজ জানান, মাদুরোর পরিণতির কথা ভেবে তখন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের দায়িত্ব নিতে হয়েছে। লাগাতার ব্ল্যাকমেল ও প্রাণনাশের আশঙ্কার মধ্যেও দেশে শান্তি বজায় রাখা এবং বন্দিদের উদ্ধার করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক মহলে এই ভিডিও ফাঁসের পর ভেনিজুয়েলার বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

