ফাইভ স্টার হোটেলের পর এবার নামী বারেও মিলল ৪৫ কেজি পচা মাংস, হাড়হিম করা কাণ্ড! – এবেলা

ফাইভ স্টার হোটেলের পর এবার নামী বারেও মিলল ৪৫ কেজি পচা মাংস, হাড়হিম করা কাণ্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুর একটি নামজাদা পানশালায় খাদ্য সুরক্ষা দফতরের অতর্কিত অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শহরের বিলাসবহুল শপিং মলের ওই বারের রান্নাঘর থেকে প্রায় ৪৫ কেজি পচা মাংস উদ্ধার করেছেন আধিকারিকেরা, যেগুলিতে ইতিমধ্যে ছত্রাক গজিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, অভিযানে মেয়াদোত্তীর্ণ দুধ, দই এবং অজস্র পচা খাবারসহ মোট ৫১ কেজি খাওয়ার অযোগ্য খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট পানশালার রান্নাঘর তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

খাদ্য নিয়ে এই অনিয়ম সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পানশালার পাশাপাশি শহরের একাধিক নামী হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্য সরবরাহকারী সংস্থার গুদামেও বড়সড় অভিযান চালানো হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ সস, নষ্ট হয়ে যাওয়া মাছ ও মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দফতর। সংগৃহীত খাদ্যসামগ্রীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *