ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার চরম দাবি বাংলাদেশের! জল সংকট ও বন্যা রুখতে কী বলছে ওপার বাংলা? – এবেলা

ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার চরম দাবি বাংলাদেশের! জল সংকট ও বন্যা রুখতে কী বলছে ওপার বাংলা? – এবেলা

এবেলা ডেস্কঃ

গঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক ফারাক্কা বাঁধ নিয়ে আবারও জোরালো বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই বাঁধের ফলে গঙ্গা-পদ্মা অববাহিকার পরিবেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের চাষাবাদ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বাঁধ সম্পূর্ণ ভেঙে ফেলে বিহারের ভাগলপুর থেকে কলকাতা বন্দর পর্যন্ত নিয়মিত ড্রেজিং করা হলে নদীর স্বাভাবিক নাব্য ফিরিয়ে আনা সম্ভব। তাদের মতে, ফারাক্কা সরিয়ে নিলে বর্ষাকালে ভারতের মালদহ অঞ্চলের বন্যা রোধ হবে এবং শুষ্ক মরসুমেও বাংলাদেশ পর্যাপ্ত জল পাবে, যার ফলে পদ্মা ব্যারেজেরও আর কোনো প্রয়োজন থাকবে না।

তবে ফারাক্কা পলি মুক্ত করতে ভারত সরকার প্রতি বছরই ড্রেজিং চালিয়ে থাকে। ইতিপূর্বে ভারতের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণে এই বাঁধ সরানোর প্রস্তাব উঠলেও, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। একইভাবে বাংলাদেশের সরকারের তরফ থেকেও ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপের কথা জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, ভারত ও বাংলাদেশ দুই দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নৌপথের স্বাভাবিকতা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *