ফিফা ওয়ার্ল্ড কাপের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিট প্রশ্নফাঁসের ছক! সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য – এবেলা

ফিফা ওয়ার্ল্ড কাপের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিট প্রশ্নফাঁসের ছক! সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

বাইরে থেকে দেখলে মনে হতো ফুটবলপ্রেমী তরুণ-তরুণীদের আড্ডার জায়গা। অথচ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬’ নামের আট সদস্যের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই ছক কষা হয়েছিল দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘নিট ইউজি’-র প্রশ্নপত্র ফাঁসের। সিবিআইয়ের জমা দেওয়া ২০ হাজার পাতার চার্জশিটে এই নজিরবিহীন জালিয়াতির তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তে জানা গেছে, এনটিএর চুক্তিভিত্তিক বিষয় বিশেষজ্ঞ পি ভি কুলকার্নি এবং মনীষা মান্ধারের মতো প্রধান অভিযুক্তরা এই গ্রুপের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্র চালাতেন।

পুণের একটি ডেন্টাল ক্লিনিক এবং অভিযুক্তদের ফ্ল্যাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই জালিয়াতির মূল ঘাঁটি। সেখানে এনসিইআরটি বইয়ের নির্দিষ্ট অংশ চিহ্নিত করে এবং বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তর সরবরাহ করা হতো। পরীক্ষার পর আসল প্রশ্নপত্রের সঙ্গে সেই নোটবইয়ের হুবহু মিল পাওয়ায় তদন্তকারীরা চমকে যান। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিশেষজ্ঞদের নিয়ে গড়া এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *