ফের দেশব্যাপী কর্মসূচিতে রাহুল গান্ধি – এবেলা

ফের দেশব্যাপী কর্মসূচিতে রাহুল গান্ধি – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ভালো ফলের পর এবার ময়দানে কোমর বেঁধে নামছেন লোকসভার দলনেতা (LOP) রাহুল গান্ধি। দেশের ছাত্র সমাজ, চাকরিপ্রার্থী ও যুবকদের অধিকারের দাবিতে ফের একবার দেশব্যাপী এক মেগা কর্মসূচির ডাক দিল কংগ্রেস। আগামী ১৭ জুন থেকে রাহুল গান্ধির নেতৃত্বে শুরু হতে চলেছে এই নয়া অভিযান।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এই কর্মসূচির কথা ঘোষণা করে জানিয়েছেন, দেশের ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, যুব সমাজ এবং শিক্ষাবিদদের এক ছাতার তলায় এনে কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই কংগ্রেসের এই মেগা প্ল্যান।

কবে কোথায় রাহুলের মেগা শো?

  • ১৭ জুন: রাজস্থানের কোটা (Kota) থেকে রাহুল গান্ধির উপস্থিতিতে শুরু হচ্ছে এই দেশব্যাপী অভিযান।
  • ১০ জুলাই: উত্তরপ্রদেশের এলাহাবাদে (প্রয়াগরাজ) দ্বিতীয় দফার কর্মসূচি।
  • ১১ জুলাই: বিহারের রাজধানী পাটনায় যুবদের মুখোমুখি হবেন রাহুল।
  • ১৪ জুলাই: দেশের রাজধানী দিল্লিতে মেগা সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি।

রাজনৈতিক মহলের মতে, নিট (NEET)-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা নিয়ে দেশের ছাত্র ও যুব সমাজের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাকে হাতিয়ার করেই এবার দেশজুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের রূপরেখা তৈরি করছেন রাহুল গান্ধি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *