ফের লকডাউন? জ্বালানি সংকট নিয়ে মোদীর ভাষণ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্বালানি বাঁচাতে ভারতেও কি জারি হচ্ছে কড়া বিধিনিষেধ? মোদীর মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। প্রতিবেশী দেশগুলোতে হাহাকার শুরু হলেও ভারতের পরিস্থিতি ভিন্ন। বুধবার কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, রান্নার গ্যাস বা জ্বালানি নিয়ে আপাতত কোনো বিধিনিষেধ নেই। প্রধানমন্ত্রীর সংসদের ভাষণকে ভুলভাবে ব্যাখ্যা করে সমাজমাধ্যমে লকডাউনের গুজব ছড়ানো হচ্ছে। ভারত সরকার এই ধরণের প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। আপাতত দেশজুড়ে পেট্রল-ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকছে।

