লেটেস্ট নিউজ

ফেসবুকে প্রেম না কি মা-বাবার অত্যাচার? আসামের নাবালিকা উদ্ধার হতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় আলাপ আর তারপর প্রেমের টানে সুদূর আসাম থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পাড়ি দিয়েছিল ১৭ বছরের এক নাবালিকা। গত অক্টোবর থেকে নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার রাতে গাইঘাটার হাঁসপুর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করল পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কেবল প্রেমের টানেই নয়, বরং বাড়িতে মা-বাবার মারধর ও অত্যাচারে অতিষ্ঠ হয়েই ঘর ছেড়েছিল ওই কিশোরী। ফেসবুকে পরিচিত এক যুবকের আশ্রয়ে চলে আসে সে। এর আগে মেয়ের খোঁজ না পেয়ে অপহরণের অভিযোগে আসামের তামুলপুর থানায় ডায়েরি করেছিল পরিবার। দুই রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় দীর্ঘ পাঁচ মাস পর মিলল হদিস। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারকের নির্দেশে ওই নাবালিকাকে পুনরায় তার পরিবারের হাতে তুলে দেয় গাইঘাটা থানার পুলিশ। পুলিশের এই সাফল্যে স্বস্তিতে কিশোরীর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *