ফেসবুকে বিশাল রদবদল, অ্যাপ খুললেই গায়েব নিউজ ফিড? – এবেলা

ফেসবুকে বিশাল রদবদল, অ্যাপ খুললেই গায়েব নিউজ ফিড? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের নতুন একটি ভার্সন পরীক্ষা করছে মেটা, যেখানে অ্যাপ খুললেই প্রথমে স্ক্রিনজুড়ে দেখাবে রিলস ও ছোট ভিডিও। দেশের প্রায় ৪০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর মধ্যে নির্দিষ্ট কিছু গ্রাহককে বেছে নিয়ে এই ভিডিও-কেন্দ্রিক ইন্টারফেসের পরীক্ষা চালানো হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, তরুণ গ্রাহকদের ফেসবুকে কাটানো সময়ের ৬০ শতাংশই ব্যয় হয় ভিডিও দেখায়। তাই গ্রাহকদের যুক্ত রাখার হার এবং এনগেজমেন্ট বাড়াতেই নিউজ ফিডের অভিজ্ঞতায় এই বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা।

তবে ভিডিওতে মূল নজর দেওয়া হলেও টেক্সট বা ছবি পোস্ট করার সুবিধা কিন্তু এখনই বন্ধ হচ্ছে না। মেটা স্পষ্ট জানিয়েছে, পুরনো সাধারণ নিউজ ফিড দেখার সুবিধা বজায় থাকবে এবং ব্যবহারকারীরা চাইলে এই ফিড ফার্স্ট অভিজ্ঞতােই ফিরে যেতে পারেন। এর আগেও গত বছর পোস্ট হওয়া সব ভিডিওকে রিলস হিসেবে গণ্য করা এবং ভিডিও ট্যাবের নাম রিলস করার পদক্ষেপ নিয়েছিল মেটা। ভারতে পরীক্ষা সফল হলে আগামীতে প্রতিটি ব্যবহারকারীর ফেসবুকেই এই ভিডিওকেন্দ্রিক ইন্টারফেস যুক্ত করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *