বইমেলার প্রাক সুবর্ণজয়ন্তীতে বিশেষ আকর্ষণ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৭ সালের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এবার সেজে উঠছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১০০০-এরও বেশি স্টল এবং ২১টি দেশের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ এখন জমজমাট। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা হওয়ায় মেলাজুড়ে লাতিন আমেরিকার সাহিত্য ও সংস্কৃতির ছোঁয়া। নীল-সাদা রঙে রাঙানো বিশেষ প্যাভিলিয়নটি দর্শকদের প্রধান আকর্ষণ হতে চলেছে। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় ও শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে তৈরি হচ্ছে দুটি বিশাল তোরণ। এছাড়া, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটি উৎসর্গ করা হয়েছে কবি রাহুল পুরকায়স্থের নামে।

