বকেয়া টোল থাকলেই আটকে যাবে গাড়ির পারমিট ও ফিটনেস! জানুন কেন্দ্রের কড়া নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
ন্যাশনাল হাইওয়েতে টোল ফাঁকি রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। মঙ্গলবার জারি করা সেন্ট্রাল মোটর ভেহিক্যালস (দ্বিতীয় সংশোধনী) বিধিমালা, ২০২৬ অনুযায়ী, বকেয়া টোল না মেটালে গাড়ির মালিকানা হস্তান্তর, এনওসি প্রদান এবং ফিটনেস সার্টিফিকেট ইস্যু করা হবে না। এমনকি বাণিজ্যিক যানবাহনের জাতীয় পারমিটের ক্ষেত্রেও কোনো বকেয়া থাকা চলবে না।
আগামী ১ এপ্রিল থেকে মহাসড়কে নগদ লেনদেন সম্পূর্ণ বন্ধ হচ্ছে; টোল দিতে হবে শুধুমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই মারফত। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টোল সংগ্রহ নিশ্চিত করতে এবং জ্বালানি ও সময়ের অপচয় রোধে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে যানবাহনের প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সমস্ত সরকারি পরিষেবা স্থগিত রাখা হবে।
