বক্স অফিসে ধামাকা শুরু হলেও মুখ থুবড়ে পড়ল যশের টক্সিক! – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘টক্সিক’ মুক্তির পর দুর্দান্ত ওপেনিং করলেও বক্স অফিসে এর আয়ের ধারা দ্রুত কমতে শুরু করেছে। কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছাড়াই সিনেমাটি বাজারে আসে এবং প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছিল।তবে দর্শকদের মধ্যে প্রাথমিক উন্মাদনা থাকলেও দ্বিতীয় দিন থেকেই ছবিটির আয় ধারাবাহিকভাবে কমতে থাকে এবং চতুর্থ দিনে এসে তা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়।ট্রেড ট্র্যাকার সূত্রে জানা গেছে, চতুর্থ দিনে ছবিটি ভারতে মাত্র ২৪.৫০ কোটি টাকা নেট আয় করতে সক্ষম হয়েছে।
যদিও ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় এখন পর্যন্ত ২৫০ কোটি টাকার গণ্ডি পার করেছে, তবে মুক্তির পর থেকেই আয়ের এই ধারাবাহিক পতন নির্মাতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।ছবিতে যশের দ্বৈত চরিত্রের পাশাপাশি কিয়ারা আদবানি ও নয়নতারার মতো তারকারা অভিনয় করেছেন।ভিন্নধর্মী ও পরীক্ষামূলক এই গল্পের মুভিটি নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকে প্রশংসা করলেও, উইকেন্ডের পরেও ছবির বক্স অফিস কালেকশনের এই শ্লথগতি এর দীর্ঘমেয়াদি সাফল্য নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
