লেটেস্ট নিউজ

বঙ্গবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠি, একবার সেবা করার সুযোগ চাইলেন মোদী

বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বাংলার মানুষের উদ্দেশে একটি আবেগপূর্ণ খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠির শুরুতে ‘জয় মা কালী’ সম্বোধন করে তিনি বাংলার মণীষী স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, বাংলার বর্তমান বঞ্চনা ও সাধারণ মানুষের যন্ত্রণায় তিনি অত্যন্ত ভারাক্রান্ত।

চিঠিতে মোদী রাজ্যের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তোষণের রাজনীতি এবং অপশাসনের অভিযোগ তুলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, সুযোগ পেলে রাজ্যে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে এবং কর্মসংস্থানের জন্য যুবকদের আর ভিন রাজ্যে যেতে হবে না। এছাড়া অনুপ্রবেশ রোধ এবং শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টিও তাঁর লেখায় গুরুত্ব পেয়েছে।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের ‘জয় মা কালী’ স্লোগান এবং বহিরাগত তত্ত্বের পাল্টা দিতেই প্রধানমন্ত্রীর এই কৌশল। তিনি সরাসরি বাংলার মানুষের কাছে একবার “সেবা” করার সুযোগ চেয়ে সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেছেন। মণীষীদের নাম উল্লেখ করে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে বাংলার সংস্কৃতি ও আবেগ সম্পর্কে বিজেপি নেতৃত্ব পূর্ণ সচেতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *