বঙ্গে আবার শীতের দাপট: নামছে পারদ, তুষারপাতের সম্ভাবনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে আবারও জেঁকে বসছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমে আসায় রাতের দিকে শীতের অনুভূতি বেড়েছে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়তে পারে, যার জন্য কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দক্ষিণবঙ্গজুড়ে ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে।

