বঙ্গে কি এবার খেলা ঘোরাতে পারবেন নীতীন নবীন? ৫ জোনের নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠকে বসছে দিল্লি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের আগে ভাঙা সংগঠন জোড়া লাগাতে বঙ্গে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। একদিকে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, অন্যদিকে তৃণমূলের গভীর শিকড়— এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্যে এসেই ম্যারাথন বৈঠকের ডাক দিয়েছেন তিনি। আইটি সেল থেকে শুরু করে ৫টি সাংগঠনিক জোনের নেতাদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসছেন তিনি।
তৃণমূল যখন প্রচারের ময়দানে পূর্ণ শক্তিতে নেমে পড়েছে, তখন বিজেপির অন্দরে প্রার্থী জট ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে বাড়ছে উদ্বেগ। নীতীন নবীনের এই সফর কি পারবে বঙ্গ বিজেপির ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের চাঙ্গা করতে? নীতীনের রিপোর্টের ওপর ভিত্তি করেই রাজ্যে শুরু হবে মোদী-শাহদের হাইভোল্টেজ প্রচার এবং মেগা রোড শো। আগামী ২৩ ও ২৯ এপ্রিলের মহারণে বঙ্গে পদ্ম ফোটানোই এখন দিল্লির প্রধান লক্ষ্য।

