লেটেস্ট নিউজ

বঙ্গে ফাগুনেও শীতের আমেজ, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ – এবেলা

এবেলা ডেস্কঃ

বসন্তের শুরুতেও বঙ্গে বজায় রয়েছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-একদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও পারদ ঊর্ধ্বমুখী হবে।

বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করলেও বাংলার আবহাওয়ায় তার সরাসরি প্রভাব নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মালদহ ও শিলিগুড়িতেও হালকা শীতের আমেজ বজায় থাকবে।

কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮২ শতাংশের মধ্যে থাকায় দিনের বেলায় গরম অনুভূত হলেও রাতে মনোরম পরিবেশ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *