বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, উত্তরে লাল সতর্কতা ও দক্ষিণে তুমুল বৃষ্টির পূর্বাভাস! – এবেলা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, উত্তরে লাল সতর্কতা ও দক্ষিণে তুমুল বৃষ্টির পূর্বাভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশ থেকে সরে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, প্রবল বর্ষণের আশঙ্কায় উত্তরবঙ্গে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই এই তিন দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *