লেটেস্ট নিউজ

বছরে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ এবং আর্থিক অনুদান নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আবহে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি স্পষ্ট করে দিলেন, এই প্রকল্প কেবল সাময়িক নয়, বরং বাংলার মহিলারা আজীবন এই সুবিধা পাবেন।

রাজ্যবাসীকে হিসেব বুঝিয়ে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ শ্রেণির মহিলারা এখন থেকে বছরে মোট ১৮ হাজার টাকা এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা বছরে ২০ হাজার ৪০০ টাকা করে পাচ্ছেন। অন্যদের প্রতি আক্রমণ শানিয়ে তিনি বলেন, অনেকেই ভোটের সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু পরে কথা রাখে না, তবে তাঁর সরকার যা বলেছে তা করে দেখিয়েছে। মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সুরক্ষা দিতে লক্ষ্মীর ভাণ্ডার যে চিরস্থায়ী হতে চলেছে, সেই বার্তাই আজ স্পষ্ট করলেন তৃণমূল Supreme \titleonlyো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *