বড় খবর! বদলে গেল প্রফেশনাল ট্যাক্সের নিয়ম: দেখুন নতুন করের তালিকা – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রফেশনাল ট্যাক্স বা পেশা করের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, চাকরিজীবী এবং স্বাধীন পেশায় যুক্ত ব্যক্তিদের করের হারে বেশ কিছু রদবদল করা হয়েছে।
অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, যাঁদের মাসিক বেতন ২০ হাজার টাকার বেশি, তাঁদের জন্য এখন থেকে নিয়মিত পেশা কর দেওয়া বাধ্যতামূলক।
এই নতুন নিয়ম শুধু সাধারণ চাকরিজীবীদের জন্যই নয়, বরং তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, অনলাইন এডুকেটর, ডিজিটাল মার্কেটিং এজেন্সিসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকেই এই পরিবর্তিত কর কাঠামো কার্যকর হতে চলেছে।
