বড় খবরঃ প্যারাসিটামলের দাম বাড়তে পারে, আরও কী কী ওষুধ তালিকায়? – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে অস্থিরতার জেরে দেশে জীবনদায়ী ওষুধের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। কাঁচামাল ও পরিবহণ খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওষুধ প্রস্তুতকারকরা। সাধারণ জ্বরের ওষুধ প্যারাসিটামল থেকে শুরু করে ডায়াবেটিস, হৃদরোগ এবং সংক্রমণের ওষুধের দামও এবার সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে।
ওষুধ তৈরির মূল উপাদানের দাম গত ১৫ দিনে ২০০ থেকে ৩০০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। হিমাচলপ্রদেশ ড্রাগ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ইতিমত্যে এই সংকটের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাজারে ওষুধের ঘাটতি দেখা দেওয়ার পাশাপাশি সাধারণ রোগীদের ওপর আর্থিক চাপের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

