লেটেস্ট নিউজ

বদল কি সময়ের অপেক্ষা? ব্রিটেনের মসনদে প্রথম মুসলিম মুখ আসার সম্ভাবনা কতটুকু! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : ব্রিটেনের টালমাটাল রাজনীতিতে এখন একটাই প্রশ্ন— কিয়ার স্টারমার কি গদি বাঁচাতে পারবেন? জেফ্রি এপস্টিন বিতর্কে ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্তে খোদ দলের ভেতর থেকেই পদত্যাগের জোরালো দাবি উঠছে। নেতৃত্বের এই নৈতিক সংকট সাধারণ মানুষের আস্থায় বড়সড় চিড় ধরিয়েছে। স্টারমার বিদায় নিলে কি সাধারণ ব্রিটিশরা এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছেন?

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে উত্তরসূরি হিসেবে স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদের নাম এখন সবার মুখে মুখে। তিনি যদি দায়িত্ব নেন, তবে ব্রিটেন পেতে পারে তার ইতিহাসের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। রাজনৈতিক অস্থিরতার এই প্রভাব সরাসরি দেশের শাসনব্যবস্থা ও জনমনে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটেনের ক্ষমতার সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *