স্পোর্টস

বদলে যাচ্ছে আই লিগের নাম! ২১ ফেব্রুয়ারি থেকে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট

আইএসএলের ডামাডোলের মাঝেই বড়সড় ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আই লিগ এবার থেকে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’ নামে পরিচিত হবে। ক্লাবগুলোর প্রস্তাব মেনেই লিগ শুরুর ১০ দিন আগে এই নাম বদলের সিদ্ধান্তে শিলমোহর দিল ফেডারেশন।

এবারের প্রতিযোগিতায় ডায়মন্ড হারবার এফসি-সহ মোট ১১টি দল অংশ নিচ্ছে। নতুন ফরম্যাটে দু’টি দফায় আয়োজিত হবে এই লিগ। চার্চিল ব্রাদার্সের আবেদন নাকচ হওয়ায় তারা এই লিগেই খেলছে। ফেডারেশনের এই সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *