লেটেস্ট নিউজ

বদ্রীনাথ ও কেদারনাথ ধামে বিশেষ পূজা এবং আরতির খরচ একলাফে অনেকটাই বাড়ল – এবেলা

এবেলা ডেস্কঃ

চারধাম যাত্রা শুরুর আগেই বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির সমিতি বিশেষ পূজা ও অনুষ্ঠানের ফি বৃদ্ধির ঘোষণা করেছে। বদ্রীনাথে শ্রীমদ্ভাগবত কথার খরচ ৫১ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা হয়েছে। একইভাবে কেদারনাথে দিনভর পূজার ফি ২৮,৬০০ টাকা থেকে বাড়িয়ে ৫১,००০ টাকা করা হয়েছে।

মহঅভিষেক, কাপুর আরতি ও স্বর্ণ আরতির মতো পরিষেবার ক্ষেত্রেও নতুন হার কার্যকর হচ্ছে। তবে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে সাধারণ দর্শনার্থীদের জন্য দর্শন ব্যবস্থা আগের মতোই বিনামূল্যে থাকবে। মূলত মন্দিরের পরিকাঠামো উন্নয়ন ও ভক্তদের উন্নত পরিষেবা নিশ্চিত করতেই এই ফি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *