লেটেস্ট নিউজ

বন্দি মাদুরোর ছবি দিয়ে ভ্যালেন্টাইনস ডে উইশ করে বিতর্কে হোয়াইট হাউস – এবেলা

এবেলা ডেস্কঃ

ভ্যালেন্টাইনস ডে-তে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে নজিরবিহীন বিতর্কে জড়াল হোয়াইট হাউস। প্রকাশিত কার্ডগুলোর মধ্যে ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি ঘিরে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। ছবিতে হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় বন্দি মাদুরোর পাশে লেখা রয়েছে, ‘আমার হৃদয় দখল করেছ’।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন অভিযানে ক্ষমতাচ্যুত মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের জেলে বন্দি। হোয়াইট হাউস এই ঘটনাকে ট্রাম্পের কূটনৈতিক জয় হিসেবে তুলে ধরলেও, একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধানের এমন ছবি নিয়ে রসিকতাকে অনেকেই অমানবিক ও কুরুচিকর বলে নিন্দা জানিয়েছেন। এছাড়া গ্রিনল্যান্ড ইস্যুসহ আরও বেশ কিছু বিতর্কিত বিষয়ও স্থান পেয়েছে এই কার্ডগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *