বন্দুক ছেড়ে লাঠি হাতে টহল দেবেন জওয়ানেরা! বাংলা ও আসামের নির্বাচনে বিএসএফ প্রধানের আজব ফরমানে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ ও আসামের আসন্ন বিধানসভা নির্বাচনে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিএসএফ কর্তৃপক্ষ। এবার স্পর্শকাতর এলাকাগুলোতে ভোট চলাকালীন জওয়ানদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না, তার বদলে তারা কেবল লাঠি নিয়ে ডিউটি করবেন। বিএসএফ প্রধানের এই নির্দেশে বাহিনীর অন্দরেই তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সূত্র মারফত জানা গেছে, এবার বাংলায় মাত্র দুই দফায় নির্বাচন শেষ করার পরিকল্পনা করেছে কমিশন। নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে প্রায় ৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু খোদ ডিরেক্টর জেনারেলের নির্দেশ অনুযায়ী, টহলদারি থেকে শুরু করে বুথ পাহারা— সবক্ষেত্রেই জওয়ানদের লাঠি ব্যবহার করতে হবে।
২০২১ সালের নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে ব্যাপক হিংসার ঘটনার কথা স্মরণ করে অফিসাররা এই নির্দেশের বিরোধিতা করছেন। প্রাক্তন আইজি কমল শর্মা এই সিদ্ধান্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন। বাহিনীর একাংশের প্রশ্ন, উপদ্রবীরা হামলা চালালে আত্মরক্ষার জন্য কেবল লাঠি কি যথেষ্ট? খোদ জওয়ানদের নিরাপত্তা নিয়ে এমন ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে এখন উত্তাল দিল্লি থেকে উত্তরবঙ্গ।

