বন্দে ভারতে পাথরবৃষ্টি ও নিরামিষ মেনু ঘিরে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত দুই সপ্তাহে ওড়িশায় এটি তৃতীয় হামলার ঘটনা। রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলেও বারবার ট্রেনের কাঁচ ভাঙায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, হাওড়া-কামাখ্যা বন্দে ভারতে কেবল নিরামিষ খাবার রাখা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। আশ্চর্যজনকভাবে, এই ইস্যুতে শাসকদলের সুরেই রেলের সিদ্ধান্তের বিরোধিতা করে আমিষ খাবারের দাবি জানিয়েছে রাজ্য বিজেপিও।

