বন্দে মাতরম-এও কি এবার দাঁড়ানো বাধ্যতামূলক? বড় পদক্ষেপ কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় সঙ্গীতের মতো এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’ বাজার সময়ও উঠে দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক হতে পারে। এই গানটির রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রক নতুন প্রোটোকল আনার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। সূত্রের খবর, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
বর্তমানে ১৯৭১ সালের আইন অনুযায়ী কেবল ‘জন গণ মন’-র ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে ‘বন্দে মাতরম’-এর মর্যাদা বাড়াতে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি নেতৃত্ব। গানটির ছয়টি স্তবকের ব্যবহার এবং ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও, জাতীয় পতাকার মতোই একে সমান মর্যাদা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে সরকারি মহলে।

