বন্দে মাতরম নিয়ে মুখ খুললেন তসলিমা! কী এমন বললেন লেখিকা? – এবেলা

বন্দে মাতরম নিয়ে মুখ খুললেন তসলিমা! কী এমন বললেন লেখিকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপন ও রাজনৈতিক বিতর্কের মাঝেই এ নিয়ে মুখ খুললেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। সম্প্রতি নিষেধাজ্ঞার জট কাটিয়ে কলকাতা ঘুরে যাওয়ার পর এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট জানান যে, তিনি নির্দ্বিধায় ‘বন্দে মাতরম’ বলেন। লেখিকার মতে, এই উচ্চারণের মধ্য দিয়ে তিনি কোনো ধর্মীয় পরিচয় ঘোষণা করেন না, বরং নিজের ইতিহাস, শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে স্বীকার করেন। দেশভাগের আগের অবিভক্ত বাংলার স্মৃতিচারণ করে তিনি জানান, রাষ্ট্র ভাগ হলেও ভাষা, সাহিত্য ও সংস্কৃতি কাঁটাতারের গণ্ডি মানে না।

তসলিমার ব্যাখ্যা অনুযায়ী, বাংলা শতাব্দী ধরে বৃহত্তর ভারতীয় সভ্যতার সঙ্গে আদানপ্রদানের মাধ্যমে নিজের রূপ তৈরি করেছে। বাংলা ও ভারতবর্ষের সম্পর্ক অধীনতার নয়, বরং আত্মীয়তা ও পারস্পরিক নির্মাণের। রাজনৈতিক কোনো অখণ্ড ভারতের দাবি নয়, বরং দেশভাগের আগের সেই সাংস্কৃতিক ভারতবর্ষকে তিনি প্রণাম জানান, যার ভেতর তাঁর বাংলা ভাষা ও সংস্কৃতি গড়ে উঠেছে। তাঁর এই মন্তব্য বর্তমান রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সাহিত্য সমাজের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *