‘বন্দে মাতরম’ বিরোধিতা নিয়ে মমতাকে শাহের তোপ – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যারাকপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলার মাটিতে জন্ম নেওয়া ‘বন্দে মাতরম’ নিয়ে সংসদে বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। শাহের দাবি, অনুপ্রবেশকারীদের তুষ্ট করতেই এই অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মমতাজি, আপনি মোদীর বিরোধিতা করতে গিয়ে বাংলার অস্মিতা ও ভারতের স্বাভিমানের বিরোধিতা করছেন। বাংলার মানুষ কি এটা সহ্য করবে?” এই বার্তা রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

